Padma Shri Award 2024-25: ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরষ্কার গ্রহণ করলেন রবি অশ্বিন (দেখুন ভিডিও)
সকলকে চমকে দিয়ে এই বছরের শুরুতে তারকা ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এর পরেই ভারতবর্ষের ক্রীড়া জগতে এবং ভারতীয় ক্রিকেট দলে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত করা হবে বলে ঘোষণা করা হয়েছিল।গতকাল (সোমবার ২৮ এপ্রিল) রাষ্ট্রপতি ভবনে ছিল সেই পুরস্কার প্রদানের অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর অশ্বিনকে পদ্মশ্রীতে ভূষিত করেন। ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট নিয়ে, অশ্বিন এই ফর্ম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন রবি অশ্বিন
Congratulations to @ashwinravi99 on being conferred the prestigious Padma Shri award by the Hon'ble President of India @rashtrapatibhvn, honouring his remarkable achievements and an illustrious career with #TeamIndia pic.twitter.com/8HlYQx3Dsl
— BCCI (@BCCI) April 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 08:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

