NZ vs SL 2nd Test, Day 1 Stumps: খারাপ আলোয় প্রথম দিন তাড়াতাড়ি খেলা শেষ, স্থিতিশীল কিউইরা ১৫৫/২
কাল ক্রিজে খেলা শুরু করবেন কেন উইলিয়ামসন ২৬ রান এবং হেনরি নিকোলস ১৮ রানে
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের প্রথম দিন খারাপ আলোয় আম্পায়াররা তাড়াতাড়ি খেলা শেষ করতে বাধ্য হন। দিনের শেষে ৪৮ ওভারে ২ উইকেটে ১৫৫ রান করে কিউইরা। ডেভন কনওয়ে ৭৮ রান করে ধনঞ্জয় ডি সিলভার বলে আউট হন এবং রাজিথার বলে ২১ রানে আউট হন টম লাথাম। কাল ক্রিজে খেলা শুরু করবেন কেন উইলিয়ামসন ২৬ রান এবং হেনরি নিকোলস ১৮ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর নিউজিল্যান্ড আবারো চাইবে জয় পেতে। কেন উইলিয়ামসন ম্যাচটির শেষ ডেলিভারিতে কিউইদের জন্য জয়সূচক রান করেছিলেন। যে কারণে সাউদির দলকে ১-০ এগিয়ে দিয়েছেন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে শ্রীলঙ্কাকে বাদ করে দেন। প্রথম টেস্ট থেকে অনেক ইতিবাচক কিছু নিয়ে আসা শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু করবে একই রকম পারফরম্যান্সের আশায়।
Bad light sees stumps called early on the opening day of the second #WTC23 Test between New Zealand and Sri Lanka.
Watch #NZvSL live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺 pic.twitter.com/Ij6qBR1mu3
— ICC (@ICC) March 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 17, 2023 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

