NZ vs PAK: তৃতীয় টি-টোয়েন্টির জন্য একাদশে বদল পাকিস্তানের, উসামা মীরের বদলে জায়গা পেলেন মহম্মদ নওয়াজ (দেখুন টুইট)
প্রথম দুই ম্যাচে বোলিংয়ে ভালো পারফর্ম না করায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে বাদ পড়েছেন উসামা মীর, তার জায়গায় আসন্ন ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মহম্মদ নওয়াজ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ ২-০ তে পিছিয়ে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য তাদের টিম একাদশেও কিছু পরিবর্তন করেছে পিসিবি (Pakistan Cricket Board)। প্রথম দুই ম্যাচে বোলিংয়ে ভালো পারফর্ম না করায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে বাদ পড়েছেন উসামা মীর, তার জায়গায় আসন্ন ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মহম্মদ নওয়াজ। চোট পাওয়া আব্বাস আফ্রিদিও দল থেকে বাদ পড়েছেন। এক নজরে রইল পাকিস্তান একাদশ-
মহম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, আজম খান (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, জামান খান।
🚨 Pakistan's playing XI for the third T20I 🚨#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/eMkUcP1l1L
— Pakistan Cricket (@TheRealPCB) January 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 16, 2024 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

