NZ vs ENG Test Series, NZ Squad: ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কাইল জেমিসন

১৬ থেকে ২০ ফেব্রুয়ারি তৌরাঙ্গার বে ওভালে (Bay Oval, Tauranga) গোলাপি-বলের দিন-রাতের টেস্ট দিয়ে সিরিজ শুরু। ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ওয়েলিংটনের সেলো বেসিন রিজার্ভে (Wellington's Cello Basin Reserve) হবে দ্বিতীয় টেস্ট।

NZ vs ENG Test Series, NZ Squad: ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কাইল জেমিসন
Kyle Jamieson (Photo Credit: ICC/ Twitter)

পিঠের চোট কাটিয়ে সাত মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসন (Kyle Jamieson)। চলতি মাসের শেষের দিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ১৪ সদস্যের টেস্ট দলে জায়গা পেয়েছেন জেমিসন। অধিনায়ক টিম সাউদি (Tim Southee), নীল ওয়াগনার (Neil Wagner), ম্যাট হেনরি (Matt Henry) ও ব্লেয়ার টিকনারের (Blair Tickner) মতো পাঁচ ফাস্ট বোলারকে দলে রাখা হয়েছে।

ডগ ওয়াটসন (Doug Watson) প্রথম টেস্টের জন্য কোচিং স্টাফের সঙ্গে থাকবেন। ব্যাটিং কোচ লুক রঞ্চি (Luke Ronchi) ভারত সিরিজের পর বিশ্রামে থাকবেন।ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে যোগ দেবেন তিনি। ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি তৌরাঙ্গার বে ওভালে (Bay Oval, Tauranga) গোলাপি-বলের দিন-রাতের টেস্ট দিয়ে সিরিজ শুরু। ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ওয়েলিংটনের সেলো বেসিন রিজার্ভে (Wellington's Cello Basin Reserve) হবে দ্বিতীয় টেস্ট।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 03, 2023 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).