NZ vs ENG 2nd Test Day 2 Stumps: আইসিসি সেরা অ্যান্ডারসনের দাপটে ফের বিপাকে কিউইরা

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা জেমস অ্যান্ডারসন কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, উইল ইয়ংকে ফেরত পাঠান। অন্যদিকে, টম ল্যাথাম, হেনরি নিকোলস ও ড্যারিল মিচেলকে আউট করেন জ্যাক লিচ।

NZ vs ENG 2nd Test Day 2 Stumps: আইসিসি সেরা অ্যান্ডারসনের দাপটে ফের বিপাকে কিউইরা
England Test Team (Photo Credit: England Cricket/ Twitter)

বৃষ্টির জন্য বেসিন রিজার্ভে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে আজকের দিনের খেলা বন্ধ। দিনের শুরুতে ৪৩৫ রানে ৮ উইকেটে ইংল্যান্ডের সাহসী ঘোষণার পর নিউজিল্যান্ড ১৩৮ রানে ৭ উইকেট। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা জেমস অ্যান্ডারসন কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, উইল ইয়ংকে ফেরত পাঠান। অন্যদিকে, টম ল্যাথাম, হেনরি নিকোলস ও ড্যারিল মিচেলকে আউট করেন জ্যাক লিচ। ২৯৭ রানের বিশাল ব্যবধানে এখনো পিছিয়ে আছে আয়োজকরা। হ্যারি ব্রুকের ১৮৬ রান ও জো রুটের অপরাজিত ১৫৩ রানের সৌজন্যে ইংল্যান্ড প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায়। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে ৩৬৩ বলে ৩০২ রানের জুটি গড়েন ব্রুক-রুট। কিউইদের সবথেকে সফল বোলার ম্যাট হেনরি। তাঁর ৪ উইকেটে রয়েছেন হ্যারি ব্রুক, অলি পপ, জ্যাক ক্রলি এবং অলি রবিনসন।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 25, 2023 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).