North Zone vs North-East Zone, Duleep Trophy: ৫১১ রানের বিশাল ব্যবধানে উত্তর-পূর্বাঞ্চলের বিপক্ষে জয় উত্তরাঞ্চলের
উত্তরাঞ্চল- ৫৪০/৮ (ডিক্লেয়ার) ও ২৫৯/৬ (ডিক্লেয়ার), উত্তর-পূর্বাঞ্চল- ১৩৪ ও ১৫৪; ৫১১ রানে জয়ী উত্তরাঞ্চল
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উত্তর-পূর্বাঞ্চলকে ৫১১ রানের বিশাল ব্যবধানে হারাল উত্তরাঞ্চল। দলীপ ট্রফির দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ের জন্য উত্তর-পূর্বাঞ্চলের প্রয়োজন ছিল ৬০৮ রান এবং হাতে ছিল ৭ উইকেট। আজকের দিনে উত্তর-পূর্বাঞ্চলের হয়ে পালজোর তামাং সবচেয়ে বেশী ৪০ রান করলেও বাকী দল শুরু থেকেই ছিল দুর্বল। উত্তরাঞ্চলের হয়ে পুলকিত নারাং শেষ ইনিংসে ৪ উইকেট এবং প্রথম ইনিংসে ৩ উইকেট নেন। ব্যাটিং শক্তিশালী উত্তরাঞ্চলে প্রথম ইনিংসে তিনটি শতক করেন ধ্রুব শোরে (১৩৫), নিশান্ত সিন্ধু (১৫০) এবং হর্ষিত রানা (১২২)। যার ফলে প্রথম ইনিংসেই স্কোর হয় ৫৪০ এরপর ১৩৪ রানে উত্তর-পূর্বাঞ্চলকে অলআউট করলেও ফলো-অন না দিয়ে ফের ব্যাটিং করে ৬৬৬ রানের বিশাল লক্ষ্য দেয় উত্তর-পূর্বাঞ্চলের সামনে কিন্তু তারা অসফল হয়ে মাত্র ১৫৪ রানে অলআউট হয়ে যায়। Central Zone vs East Zone, Duleep Trophy: দলীপ ট্রফিতে মধ্যাঞ্চলের কাছে ১৭০ রানে হারল পূর্বাঞ্চল
North Zone annihilated North East Zone by 511 runs after a dominating show.#DuleepTrophy pic.twitter.com/JKkJzxDCnf
— Circle of Cricket (@circleofcricket) July 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 01, 2023 01:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

