Nitish Reddy's Father: এমসিজিতে ছেলের সেঞ্চুরি, চোখের জল ধরে রাখতে পারলেন না নীতীশের বাবা; দেখুন ভাইরাল ভিডিও

ছেলের বক্সিং ডে টেস্টে ইতিহাস গড়ার পর কান্নায় ভেঙে পড়েন তার বাবা। ছেলের টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির পর আর নিজেকে ধরে রাখতে পারেননি এমসিজিতে উপস্থিত নীতীশের বাবা।

Nitish Reddy's Father: এমসিজিতে ছেলের সেঞ্চুরি, চোখের জল ধরে রাখতে পারলেন না নীতীশের বাবা; দেখুন ভাইরাল ভিডিও
Nitish Kumar Reddy and His Father (Photo Credits: Star Sports and ICC/ X)

ভারতের অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। ছেলের বক্সিং ডে টেস্টে ইতিহাস গড়ার পর কান্নায় ভেঙে পড়েন তার বাবা। ছেলের টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির পর আর নিজেকে ধরে রাখতে পারেননি এমসিজিতে উপস্থিত নীতীশের বাবা। সেঞ্চুরিতে পৌঁছানোর আগে নীতীশ শেষ কয়েক মিনিট বেশ চাপের মধ্য দিয়ে যান। এই ব্যাটারকে অনেকক্ষণ ধরে ৯০-এর কোঠায় আটকে থাকতে দেখা যায়। তাঁর নার্ভাস অবস্থা দেখে তিনি যখন ৯৯ রানে আটকে তখন গোটা দেশ যেন আতঙ্কে। এরপর ভারত যখন ওয়াশিংটন সুন্দর এবং জসপ্রীত বুমরাহকে পরপর হারায় তখন আতঙ্ক আরও বেড়ে যায়। তবে নীতীশ নিজেকে সেই কঠিন অবস্থায় বেশ সামলে নিয়ে সেঞ্চুরি করেন। খেলার ফাঁকে নীতীশের বাবার সাক্ষাৎকার নেন অ্যাডাম গিলক্রিস্ট। সিনিয়র রেড্ডি তার ছেলের পারফরম্যান্সে আনন্দিত হন এবং কামিন্সের সামনে আউট না হওয়ার জন্য মহম্মদ সিরাজকে ধন্যবাদ জানান। IND vs AUS 4th Test Day 3 Scorecard: নীতীশ কুমার রেড্ডির শতকে এমসিজিতে ঘুরল ভারতের ভাগ্যের চাকা

চোখের জল ধরে রাখতে পারলেন না নীতীশের বাবা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 28, 2024 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).