Nijat Masood, BAN vs AFG Test 2023: অভিষেকে পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় আফগান হিসেবে নজির নিজাত মাসুদের
২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষেই অভিষেকে পাঁচ উইকেট নেন আমির হামজা
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামা আফগানিস্তানের নিজাত মাসুদের স্বপ্নের অভিষেক হলো ঢাকায়। অভিষেক ম্যাচেই ৫ উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার। নিজত মাসুদ আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার যিনি টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেন। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষেই অভিষেকে পাঁচ উইকেট নেন আমির হামজা। আগের দিনই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে নিজের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়েছেন মাসুদ। মাত্র ১ রানে জাকির হাসানকে ফেরান তিনি। এছাড়া তিনি মুমিনুল হককে ১৫ রানে, মুশফিকুর রহিমকে ৪৭ রানে, তাইজুল ইসলামকে ০ এবং শোরিফুল ইসলামকে ৬ রানে ফেরত পাঠান। কাল শান্ত এবং জয়ের জুটির কারণে বাংলাদেশের স্কোর ৩০০ পার করলেও আজ মাত্র ৯ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে তাঁরা।
Nijat Masood 🤝 Amir Hamza pic.twitter.com/PMut8DvJS7
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 15, 2023 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

