MS Dhoni on Retirement: 'তুমি ঠিক করেছ এটা আমার শেষ আইপিএল' অবসর নিয়ে জল্পনা ওড়ালেন ধোনি

টসের সময় উপস্থাপক ড্যানি মরিসন ধোনিকে প্রশ্ন করেন, আইপিএলের শেষ মরশুমে ধোনি সমর্থকদের সমর্থন পাচ্ছেন কি না

MS Dhoni on Retirement: 'তুমি ঠিক করেছ এটা আমার শেষ আইপিএল' অবসর নিয়ে জল্পনা ওড়ালেন ধোনি
MS Dhoni on Retirement (Photo Credit: JioCinema/ Twitter)

আজ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ম্যাচ ছাড়াও আর একটাই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছিল, ধোনি কি টুর্নামেন্টে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও উত্তর দেবেন? মেঘাচ্ছন্ন অবস্থার কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এমএস ধোনি এবং দীপক চাহার আবার মাঠে নামবেন বলে জানা গিয়েছে। এদিকে টসের সময় উপস্থাপক ড্যানি মরিসন ধোনিকে প্রশ্ন করেন, আইপিএলের শেষ মরশুমে ধোনি সমর্থকদের সমর্থন পাচ্ছেন কি না? এর উত্তরে হাসিমুখে জবাব দেন এমএস ধোনি: "তুমি ঠিক করেছো এটা আমার শেষ সিজন"। এই কথা এখনও ভক্তদের মনে ধোনিকে মাঠে দেখার আশা বাঁচিয়ে রাখবে। চোটের কারণে লোকেশ রাহুল মাঠের বাইরে,এখন বাকি সময় এলএসজির অধিনায়ক করা হয়েছে ক্রুণাল পাণ্ডিয়াকে।

দেখুন ভিডিও

চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়ার পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 03, 2023 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).