MS Dhoni on Retirement: অবসরের সিদ্ধান্ত নিতে ৮-৯ মাস সময় রয়েছে, জানালেন এম এস ধোনি

ধোনি বলেন, 'আমি জানি না, আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮-৯ মাস সময় আছে

MS Dhoni on Retirement: অবসরের সিদ্ধান্ত নিতে ৮-৯ মাস সময় রয়েছে, জানালেন এম এস ধোনি
MS Dhoni & Team in IPL 2023 Final (Photo Credit: Chennai Super Kings/ Twitter)

এম এস ধোনির অবসর আপাতত স্থগিত। চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ তম মরসুমে ১০ম ফাইনালে নেতৃত্ব দেওয়ার পর ধোনি জানিয়ে দেন, তিনি এখনই এই সিদ্ধান্ত নিতে চান না। আগামী ডিসেম্বরে আইপিএল ২০২৪-এর নিলামের আগে এই সিদ্ধান্ত নেবেন তিনি। গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারিয়ে আইপিএল ২০২৩-এর ফাইনাল নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস। জয়ের পর ম্যাচ শেষে হর্ষা ভোগলে অবসরের কথা বললে ধোনি বলেন, 'আমি জানি না, আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮-৯ মাস সময় আছে। আমার সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় আছে। ডিসেম্বরে নিলাম হবে। আমি সব সময় সিএসকে-তে আসব। আমি জানুয়ারি থেকে ঘরের বাইরে আছি, মার্চ থেকে অনুশীলন করছি, তাই আমরা দেখব।'

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 24, 2023 08:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).