আইপিএল ২০২৩-এর মরসুম শেষ হয়েছে মে মাসের শেষে। তারপর থেকে সাত-আট মাসের টানা অবসর উপভোগ করছেন ধোনি। প্রাক্তন ভারত অধিনায়ক রাঁচীতে ব্যক্তিগত জীবন যাপন করেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার না করায় ধোনির এক ঝলক দেখতেও মাসখানেক অপেক্ষা করতে হয় ভক্তদের। ২০২৩-এর আইপিএল ফাইনালের পর থেকে ধোনিকে দেখা যায়নি। ফাইনালের পর ধোনির হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল মাহির তখন তাঁর কিছু ঝলক দেখা যায়। অস্ত্রোপচার সফলের পর এখন তিনি তাঁর শহর রাঁচীতে। সাম্প্রতিক একটি ছবিতে ধোনিকে দেখা যাচ্ছে তাঁর ভাই ও বন্ধুদের সঙ্গে। আবার সাদা দাঁড়ি বাড়িয়ে ফার্মের জীবন উপভোগ করছেন বলে মনে হচ্ছে। ধোনির ছবির চেয়ে তাঁর জামায় সবার নজর কেড়েছে।

দেখুন ছবি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)