Mohammed Shami slams Sanjay Manjrekar: 'বাবা কি জয় হো', আইপিএল নিলামের ভবিষ্যদ্বাণী নিয়ে সঞ্জয় মঞ্জরেকরকে কটাক্ষ মহম্মদ শামির

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ সালের মেগা নিলামের আগে মঞ্জরেকর বলেন এই পেসারের নিলামের দাম এবার অনেক কমে যাবে। এই মন্তব্য ভাইরাল হতেই আজ, ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন শামি।

Mohammed Shami slams Sanjay Manjrekar: 'বাবা কি জয় হো', আইপিএল নিলামের ভবিষ্যদ্বাণী নিয়ে সঞ্জয় মঞ্জরেকরকে কটাক্ষ মহম্মদ শামির
Mohammed Shami (Photo Credit: GT/ X)

ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami) সঞ্জয় মঞ্জরেকরের (Sanjay Manjrekar) আইপিএল নিলামের ভবিষ্যদ্বাণী মন্তব্যের জন্য পাল্টা আক্রমণ করেছেন। শামি ইনস্টাগ্রামে মঞ্জরেকারকে কটাক্ষ করেছেন। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ সালের মেগা নিলামের আগে মঞ্জরেকর বলেন এই পেসারের নিলামের দাম এবার অনেক কমে যাবে। এই মন্তব্য ভাইরাল হতেই আজ, ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন শামি। তিনি সেখানে লিখেছেন যে মঞ্জরেকরের উচিত নিজের জ্ঞান নিজের কাছে রাখা এবং ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা। শামি লিখেছেন, 'বাবা কি জয় হোওওও..থোড়া সা জ্ঞান আপনে ফিউচার কে লিয়ে ভি বাচা লো কাম আয়েগা সঞ্জয় জি? কিসি কো ফিউচার জান্না হো তো স্যার সে মিলে'। প্রসঙ্গত, শামি ২০২৩ সালে তার শেষ আইপিএলে পার্পল ক্যাপ বিজয়ী ছিলেন, যেখানে তিনি ১৭ ইনিংসে ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন। Kuldeep Yadav: 'এইসব করতে টাকা পাও নাকি?', দেখুন সোশ্যাল মিডিয়ায় ট্রোলারকে মোক্ষম জবাব কুলদীপ যাদবের

সঞ্জয় মঞ্জরেকরকে কটাক্ষ মহম্মদ শামির

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 21, 2024 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).