Mayank Yadav, LSG: ময়ঙ্ক যাদবের পরিবর্তে লখনউ সুপার জায়ান্টস দলে আসছেন অর্পিত গুলেরিয়া
লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন ২০ লক্ষ টাকায়
শনিবার, লখনউ সুপার জায়ান্টস (LSG) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩-এর বাকি ম্যাচগুলিতে আহত ময়ঙ্ক যাদবের পরিবর্তে অর্পিত গুলেরিয়াকে দলে নিয়েছে। ঘরোয়া ক্রিকেটে হিমাচল প্রদেশের হয়ে অভিষেক হয় অর্পিতের। ১৫টি প্রথম-শ্রেণীর ম্যাচ ও ১২টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন তিনি। তিনি লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন ২০ লক্ষ টাকায়। শনিবার লখনউ নামবে আসন্ন আইপিএল ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে। ৪ ম্যাচে ৩ জয় ও ১ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কে এল রাহুলের দল। সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস।
Lucknow Super Giants named Arpit Guleria as a replacement for the injured Mayank Yadav for the remainder of the Indian Premier League 2023.
📷: IPL/ BCCI#IPL2023 #TATAIPL2023 #Cricket #sportstiger #cricketupdate #lsg #LucknowSuperGiants #iplupdates #arpitguleria #mayankyadav pic.twitter.com/SmHVqi9KRK
— SportsTiger (@The_SportsTiger) April 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 15, 2023 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

