Glenn Maxwell Update, IPL 2024: আঙুলের চোটে আরসিবির আসন্ন ম্যাচ মিস করতে পারেন ম্যাক্সওয়েল
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লিগ ম্যাচে ফিল্ডিং করার সময় ম্যাক্সওয়েল তার বুড়ো আঙুলে আঘাত পান
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) জন্য পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপতর হচ্ছে, কারণ তাদের অস্ট্রেলিয়ান বিগ হিটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) গতরাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুড়ো আঙুলে চোট পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লিগ ম্যাচে ফিল্ডিং করার সময় ম্যাক্সওয়েল তার বুড়ো আঙুলে আঘাত পান, এই ম্যাচে মুম্বই একতরফা ৭ উইকেটে জয়লাভ করে। এখন জানা যাচ্ছে, বুড়ো আঙুলের চোটের কারণে আরসিবির পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। টপ-মিডল অর্ডারে আরসিবির মূল ব্যাটার হিসাবে বিবেচিত গ্লেন ম্যাক্সওয়েলের পক্ষে ২০২৪ মরসুমে এখনও বড় রান করতে পারেননি। পাওয়ার হিটার হিসাবে তাঁর খ্যাতি তিনি কাজে লাগাতে না পারলেও তার সর্বশেষ চোটের ধাক্কা বেঙ্গালুরু ড্রেসিংরুমে আরও চাপ সৃষ্টি করবে। এখনও পর্যন্ত একমাত্র বিরাট কোহলিই সেই ব্যাটারের যিনি ফর্মে আছেন এবং ধারাবাহিকভাবে রান করছেন। উপরন্তু বেঙ্গালুরুর বোলিংয়ের অবস্থা আরও করুণ। Adam Zampa on Withdrawing From IPL: অবশেষে নিজেই আইপিএল থেকে সরার কারণ জানালেন অ্যাডাম জাম্পা
দেখুন পোস্ট
Glenn Maxwell who suffered a thumb injury while fielding against MI, might miss the RCB's upcoming match against SRH on Monday.#GlennMaxwell #RCB #IPL2024 #CricketTwitter pic.twitter.com/K8ZVTbqIqd
— InsideSport (@InsideSportIND) April 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 12, 2024 04:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

