Maxwell Gave His POTM Award To A Fan:মেজর ক্রিকেট লিগের ম্যাচ সেরার পুরস্কার এক ভক্তকে দিয়ে দিলেন, দেখুন ভিডিও

ওয়াশিংটন ফ্রিডমের জয়ের পর ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। ম্যাক্সওয়েল ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন এবং একটি ক্যাচও নেন।

Maxwell Gave His POTM Award To A Fan:মেজর ক্রিকেট লিগের ম্যাচ সেরার পুরস্কার এক ভক্তকে দিয়ে দিলেন, দেখুন ভিডিও
Maxwell Gave his POTM Award Photo Credit: X

মেজর ক্রিকেট লীগ ২০২৪ এর ১১ তম ম্যাচে ওয়াশিংটন ফ্রিডম এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মধ্যে খেলায় ওয়াশিংটন ফ্রিডম ৮ উইকেটে জয়ী হয়েছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ১৮.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয়।চজবাবে ওয়াশিংটন ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩০ রানের লক্ষ্য অর্জন করে। ওয়াশিংটন ফ্রিডমের জয়ের পর ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। ম্যাক্সওয়েল ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন এবং একটি ক্যাচও নেন। ম্যাচ সেরার পুরস্কার পেয়ে ম্যাক্সওয়েল তার এক ভক্তকে সেই পুরস্কার হাতে তুলে দেন। সেই ভিডিও ওয়াশিংটন ফ্রিডমের সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। আপনিও দেখে নিন সেই ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).