Matthew Potts 2 Wickets Over: দেখুন, একই ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজের স্টাম্প উড়িয়ে ধনঞ্জয়া ডি সিলভাকেও কাত করলেন ম্যাথু পটস

২১তম ওভারের প্রথম ডেলিভারিটি ছিল পটসের বল ম্যাথিউজকে পুরোপুরি ছিটকে দেয় এবং সোজা গিয়ে স্টাম্পে লাগে। একই ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়াকে শূন্য রানে আউট করেন ইংল্যান্ডের ডানহাতি পেসার। ডানহাতি ব্যাটার লাইন পেরিয়ে শট মারতে গেলে দ্বিতীয় স্লিপে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান

Matthew Potts 2 Wickets Over: দেখুন, একই ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজের স্টাম্প উড়িয়ে ধনঞ্জয়া ডি সিলভাকেও কাত করলেন ম্যাথু পটস
ENG vs SL (Photo Credit: England Cricket/ X)

শুক্রবার (৩০ আগস্ট) লন্ডনে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে একই ওভারে ২২ রানে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews) ও শূন্য রানে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে (Dhananjaya de Silva) আউট করেন ইংল্যান্ডের পেসার ম্যাথু পটস (Matthew Potts)। যার ফলে তখন ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৪২৭ রানের জবাবে ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে অলি স্টোন ও পটসের ২ উইকেটে বিপদে পড়লে চতুর্থ উইকেটে ৪৮ রান যোগ করেন ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল কিন্তু পটস এসে এই প্রতিরোধের অবসান ঘটান। ২১তম ওভারের প্রথম ডেলিভারিটি ছিল পটসের বল ম্যাথিউজকে পুরোপুরি ছিটকে দেয় এবং সোজা গিয়ে স্টাম্পে লাগে। একই ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়াকে শূন্য রানে আউট করেন ইংল্যান্ডের ডানহাতি পেসার। ডানহাতি ব্যাটার লাইন পেরিয়ে শট মারতে গেলে দ্বিতীয় স্লিপে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। Joe Root Century Record: ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট শতকের তালিকায় অ্যালিস্টার কুকের সঙ্গে শীর্ষে জো রুট

ম্যাথু পটসের দুই উইকেটের ওভার

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).