BAN A vs NZ A 2nd Unofficial ODI Live Scorecard: মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসানের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের স্কোর- ৩৪৪/৫
প্রথম দিকে একটু হিমশিম খেয়ে স্কোর ৯৭ রানে তিন উইকেট হলেও এরপর হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান (Nurul Hasan)। তিনি ৭টি করে চার এবং ছক্কা মেরে ১০১ বলে ১১২ রান করেন। তার সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন (Mahidul Islam Ankon)। তিনি ৭টি চার এবং ৫টি ছক্কা মেরে ১০৮ বলে ১০৫ রান করেন
Bangladesh A vs New Zealand A 2nd Unofficial ODI Live Scorecard: বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের (Unofficial ODI)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ৭ মে সিলেটে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এ দল। কিন্তু তাদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই কিউইদের এই তরুণ দলকে আক্রমণ করে বাংলাদেশ। প্রথম দিকে একটু হিমশিম খেয়ে স্কোর ৯৭ রানে তিন উইকেট হলেও এরপর হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান (Nurul Hasan)। তিনি ৭টি করে চার এবং ছক্কা মেরে ১০১ বলে ১১২ রান করেন। তার সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন (Mahidul Islam Ankon)। তিনি ৭টি চার এবং ৫টি ছক্কা মেরে ১০৮ বলে ১০৫ রান করেন। ক্রিস্টিয়ান ক্লার্ক (Kristian Clarke)-এর দ্বিতীয় উইকেটে যখন আউট হন তখন স্কোর ৩২২/৪। এরপর ৫০ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ৩৪৪ রান করে। BAN A vs NZ A, 2nd Unofficial ODI Live Streaming: বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে; সরাসরি দেখবেন যেখানে
বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে ইতিহাস
History made by Sohan & Ankon 📜#BANvsNZ #MyGP #BDCricTime pic.twitter.com/YT531x6Inr
— bdcrictime.com (@BDCricTime) May 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 07, 2025 01:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

