Mayank Yadav Returns, MI vs LSG: অবশেষে চোট সারিয়ে MI বনাম LSG ম্যাচে ফিরলেন লখনউয়ের পেস সেনসেশন ময়ঙ্ক যাদব
আজ রবিবার, ২৭ এপ্রিল, এলএসজি অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) টসের সময় নিশ্চিত করেন যে ময়ঙ্ক প্লেয়িং ইলেভেনে ফিরছেন। আজ ওয়াংখেড়েতে টসে জিতে বল করছে তারা।
Mayank Yadav Returns, MI vs LSG: ভারতের অন্যতম দ্রুততম বোলার ময়ঙ্ক যাদব (Mayank Yadav) ২০২৪ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে আইপিএলের ম্যাচে ফিরেছেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে খেলা ময়ঙ্ক। ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি ম্যাচের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন ময়ঙ্ক। ভারতের সেন্টার অব এক্সিলেন্সে (এনসিএ) এতদিন রিহ্যাবে থেকে প্র্যাকটিস করছিলেন এই ফাস্ট বোলার। এই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ফেরার কথা ছিল এই ফাস্ট বোলারের। তবে এলএসজির প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer) মরসুমের শুরুতে জানান যে মায়াঙ্ক তার পায়ের আঙ্গুলে চোট পেয়েছেন সেই কারণে তার ফিরতে আরও কিছুটা সময় লেগে যায়। আজ রবিবার, ২৭ এপ্রিল, এলএসজি অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) টসের সময় নিশ্চিত করেন যে ময়ঙ্ক প্লেয়িং ইলেভেনে ফিরছেন। আজ ওয়াংখেড়েতে টসে জিতে বল করছে তারা। MI vs LSG, IPL 2025 Live Streaming: মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ কোথায়, কখন টিভিতে এবং অনলাইনে দেখবেন?
রোহিত শর্মাকে আউট করলেন ময়ঙ্ক যাদব
Mayank Yadav gets the final laugh after Rohit Sharma smashed him for consecutive sixes 🤯
📷: JioStar #MIvsLSG #IPL2025 #Mumbai #Insidesport #CricketTwitter pic.twitter.com/rT0JuFc5hd
— InsideSport (@InsideSportIND) April 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

