LSG vs DC IPL 2025: আইপিএল-এর চমক রোবট কুকুর 'চম্পক'-এর সঙ্গে মজার কথোপকথন অক্ষর প্যাটেল-এর, জিজ্ঞাসা করলেন- 'সে কি গুজরাটি বোঝে?' (দেখুন ভিডিও)

LSG vs DC IPL 2025: আইপিএল-এর চমক রোবট কুকুর 'চম্পক'-এর সঙ্গে মজার কথোপকথন অক্ষর প্যাটেল-এর, জিজ্ঞাসা করলেন- 'সে কি গুজরাটি বোঝে?' (দেখুন ভিডিও)
Axar Patel With Champak Robo Dog (Photo Credit: X@DelhiCapitals)

লখনউ বনাম দিল্লির আইপিএল ২০২৫ ম্যাচের আগে অনুশীলনের সময় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল আইপিএলের নতুন আবিষ্কার, 'চম্পক' নামের একটি রোবট কুকুরের সঙ্গে একটি হালকা মুহূর্ত ভাগ করে নিলেন। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আবার জয়ের সরণীতে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর দিল্লি ক্যাপিটালস। তবে তারই মাঝে চলছে হালকা হাসির মেজাজ।  অনুশীলন সেশনের সময় হাজির হয় আইপিএল রোবট কুকুর 'চম্পক' । অক্ষর প্যাটেল তখন রোবট কুকুরটিকে হ্যালো বলতেই 'চম্পক' ও তার দিকে হাত নাড়ল।সে তাকে জিজ্ঞেস করল, 'তুমি ভয় পাচ্ছ কেন?' এরপর অনুশীলন সেরে যাওয়ার পথে অক্ষর সমীর রিজভিকেও ওই রোবট কুকুর চম্পককে হ্যালো বলতে বলেছিলেন। এর পর, অক্ষর প্যাটেল আইপিএল রোবট কুকুরটিকে জিজ্ঞাসা করলেন, "সে কি গুজরাটি বোঝে?"

রোবট কুকুরের সঙ্গে অক্ষর প্যাটেলের মজার গল্পের ভিডিওঃ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 12:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).