LPL 2024 Final: গল মার্ভেলসকে নয় উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগ জয় জাফনা কিংসের

প্রথমে ব্যাট করে গল মার্ভেলস ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। গলের হয়ে ভানুকা রাজাপক্ষে ৩৪ বলে ৮২ রানের ইনিংস খেলেন। এই ইনিংসে রাজাপক্ষে মারেন ৮টি চার ও ৬টি ছক্কা। জাফনা কিংসের পক্ষে জেসন বেহরেনডর্ফ ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট এবং আসিথা ফার্নান্দো নেন ৩ উইকেট।

LPL 2024 Final: গল মার্ভেলসকে নয় উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগ জয় জাফনা কিংসের
LPL Winner 2024 Photo Credit: X

রবিবার(২১ জুলাই ২০২৪) লঙ্কা প্রিমিয়ার লিগ (Lanka Premiere League 2024)-এর ফাইনালে গল মার্ভেলসকে নয় উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে জাফনা কিংস । কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল জাফনা কিংস ও গল মার্ভেলস। ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে জাফনা কিংস ১৫.৪ ওভারেই নিজেদের লক্ষ্য অর্জন করে। ৫৩ বলে ১০৬ রানের ইনিংস খেলেন রিলি রোসো। এছাড়া ৪০ বলে ৭২ রানের ইনিংস খেলেন কুসল মেন্ডিস। দুজনের ব্যাটিং সৌজন্যে ৪ ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুড়ে নেন জাফনা কিংস।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 09:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).