Litton Das: পিএসএলের আগে স্ত্রী কন্যার সঙ্গে পশুপতিনাথের দর্শনে লিটন দাস, দেখুন ছবি

আজকে তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে তিনি তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা (Devashri Biswas Sonchita) এবং ছোট কন্যা আনাইরার সঙ্গে নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে (Pashupatinath Temple) পুজো দিতে যান।

Litton Das: পিএসএলের আগে স্ত্রী কন্যার সঙ্গে পশুপতিনাথের দর্শনে লিটন দাস, দেখুন ছবি
Litoon Das with Family (Photo Credit: Litton Das/ Instagram)

Litton Das: বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস (Litton Das) তার পরিবারের সঙ্গে নেপালে ভালো সময় কাটাচ্ছেন। আজকে তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে তিনি তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা (Devashri Biswas Sonchita) এবং ছোট কন্যা আনাইরার সঙ্গে নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে (Pashupatinath Temple) পুজো দিতে যান। সেখানকার কয়েকটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে শিবের প্রতি তার ভক্তি দেখিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে রয়েছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। কয়েকদিন আগে খবর আসে তিনি পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League)-এ যোগ দেওয়ার জন্য বাংলাদেশের বিপক্ষে জিম্বাবয়ের সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পিএসএল (PSL) খেলতে বাংলাদেশ ক্রিকেটের থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়েছেন তিনি। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই লিগে করাচি কিংস (Karachi Kings)-এর খেলবেন তিনি। Litton Das Playing Holi: দেখুন, স্ত্রীর সঙ্গে আবির মেখে হোলি সেলিব্রেট বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের

স্ত্রী কন্যার সঙ্গে পশুপতিনাথের দর্শনে লিটন দাস

 

View this post on Instagram

 

A post shared by Litton Das (@litton_kumer_das)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2025 04:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).