Legends League Cricket 2023: লেজেন্ডস লিগ ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফটের আগেই নতুন দল আরবানাইজার্স হায়দরাবাদে সুরেশ রায়না

সেখানে আরও এসেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ওপেনার মার্টিন গাপটিল ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন স্মিথ

Legends League Cricket 2023: লেজেন্ডস লিগ ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফটের আগেই নতুন দল আরবানাইজার্স হায়দরাবাদে সুরেশ রায়না
Suresh Raina (Photo Credit: Don Cricket/ X)

রবিন উথাপ্পা (Robin Uthappa), শন মার্শের (Shaun Marsh) মতো কিংবদন্তিদের সঙ্গে এলএলসির পরবর্তী আসরে যোগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা রায়না।

বুধবার ১৮ অক্টোবর প্লেয়ার ড্রাফটের আগে লেজেন্ডস লিগ ক্রিকেটের (Legends League Cricket) দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যে ছয় জন খেলোয়াড়কে দলে নিয়েছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা এবং চেন্নাই সুপার কিংসের চারবারের আইপিএল চ্যাম্পিয়ন সুরেশ রায়না (Suresh Raina)। রায়নাকে কিনে নেয় আরবানাইজার্স হায়দরাবাদ (Urbanrisers Hyderabad)। সেখানে আরও এসেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ওপেনার মার্টিন গাপটিল (Martin Guptill) ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন স্মিথ (Dwayne Smith) অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch), বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক (Abdur Razzak) ও শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গাকে (Upul Tharanga) দলে নিয়েছে সাউদার্ন সুপার স্টারস (Southern Super Stars)। Sanju Samson With Dhoni & Buttler: "আমার পছন্দের ২ জন"-মুম্বইয়ে এমএস ধোনি ও জস বাটলারের সঙ্গে সঞ্জু স্যামসন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 19, 2023 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).