Kuldeep Stunning Bowling: দেখুন, কুলদীপ যাদবের গুগলিতে কুপোকাত নিকোলাস পুরান

তবে পরের বলে দীপক হুডা সিঙ্গেল নেন, কুলদীপ হ্যাটট্রিক করতে পারেননি

Kuldeep Stunning Bowling: দেখুন, কুলদীপ যাদবের গুগলিতে কুপোকাত নিকোলাস পুরান
Kuldeep Yadav's Googly (Photo Credit: IPL/ X)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) ২০২৪-এর ২৬ নম্বর ম্যাচে, চোটের কারণে কয়েকটি ম্যাচ মিস করার পরে একাদশে ফিরে আসা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) তারকা লেগ স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ইন-ফর্ম ব্যাটার নিকোলাস পুরানের (Nicholas Pooran) স্টাম্প ভেঙ্গে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরত পাঠান। কুলদীপের বলের ম্যাজিকের সামনে এবারের আইপিএল ২০২৪ সংস্করণে দুর্দান্ত ছন্দে থাকা পুরান পুরোপুরি কুপোকাত হয়ে যান। ম্যাচের অষ্টম ওভারে কুলদীপ প্রথমে মার্কাস স্টোইনিসের উইকেট নেওয়ার সময় ঘটনাটি ঘটে এবং পরের বলেই পুরানের উইকেট নেন। অফ স্টাম্প লাইনে কুলদীপের সোজা ডেলিভারিটি ছিল গুগলি এবং এলএসজির সহ-অধিনায়ক সেটা বুঝতে না পেরে পুরোপুরি প্রতারিত হন এবং বলটি গিয়ে লাগে স্টাম্পে এবং গোল্ডেন ডাকে ফিরে যান তিনি। তবে পরের বলে দীপক হুডা সিঙ্গেল নেন, কুলদীপ হ্যাটট্রিক করতে পারেননি। Mayank Yadav Update, IPL 2024: নিতম্বের চোটের জন্য লখনউ সুপার জায়ান্টসের পরবর্তী দুটি ম্যাচ মিস করতে পারেন ময়ঙ্ক যাদব

দেখুন কুলদীপের বোলিং

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 13, 2024 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).