Khaled Mahmud Smoking in BPL: লাইভ ম্যাচে ধূমপান করতে ধরা পড়লেন খুলনা টাইগার্সের প্রধান কোচ (দেখুন ছবি)
ফরচুন বরিশালের বিপক্ষে খুলনা টাইগার্সের ম্যাচে ক্যামেরা ড্রেসিং রুমের দিকে ঘুরলে খালেদ মাহমুদকে ধূমপান করতে দেখা যায়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) লাইভ ম্যাচে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন খুলনা টাইগার্সের (Khulna Tigers) প্রধান কোচ ও প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার খালেদ মাহমুদ (Khaled Mahmud)। ফরচুন বরিশালের (Fortune Barishal) বিপক্ষে খুলনা টাইগার্সের ম্যাচে এই ঘটনা ঘটে। শেষ ওভারে খুলনা টাইগার্সের দরকার ছিল ৯ রান। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে ছয় উইকেটে জয় এনে দেন হাবিবুর রহমান (Habibur Rahman)। সেই সময় ক্যামেরা ড্রেসিং রুমের দিকে ঘুরলে খালেদ মাহমুদকে ধূমপান করতে দেখা যায়। তবে এই ঘটনা নতুন নয়, কয়েক বছর আগে একটি লাইভ শোতে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন খালেদ মাহমুদ।
দেখুন লাইভ ম্যাচে ধূমপান করতে গিয়ে ধরা পড়ার মুহূর্ত
Khulna Tigers head coach Khaled Mahmud smoking during the match in BPL tonight.#BPL2023 #INDvsAUS pic.twitter.com/0kcRQJ2ONm— Drink Cricket 🏏 (@Abdullah__Neaz) February 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 11, 2023 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

