Kavem Hodge Century: ট্রেন্ট ব্রিজে নায়ক কাভেম হজ, সাত বছর পর ইংল্যান্ডের মাটিতে প্রথম ওয়েস্ট ইন্ডিজ তারকার শতক
২০১৭ সালে হেডিংলি টেস্টে শাই হোপ ও ক্রেইগ ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে পাঁচ উইকেটের ঐতিহাসিক জয়ের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারও হজ
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত সেঞ্চুরি করে ইংল্যান্ডকে চুপ করিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ (Kavem Hodge)। ১৭১ বলে ১২০ রানের ইনিংস খেলেন হজ। চতুর্থ উইকেটে তরুণ অ্যালিক আথানাজের সঙ্গে ১৭৫ রানের জুটি গড়েন তিনি। ২৫তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ৩ উইকেটে ৮৪ রান তখন তিনি আসেন মাঝমাঠে। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩৫১/৫। লাঞ্চের ঠিক আগে আথানাজে এবং হজ জুটির গড়ার চেষ্টা করেন এবং চা বিরতিতে স্কোর ২১২/৩ করে বেশ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজকে। বেন স্টোকস আথানাজেকে (৮২) আউট করলে ওয়েস্ট ইন্ডিজ ২৫৯/৪ হয়ে যায়। এরপর ১৪৩ বলে নিজের সেঞ্চুরির দেখা পান। ২০১৭ সালে হেডিংলি টেস্টে শাই হোপ ও ক্রেইগ ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে পাঁচ উইকেটের ঐতিহাসিক জয়ের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারও হজ। Mark Wood Bowls Fastest Over: ট্রেন্ট ব্রিজে বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন মার্ক উড, গড়লেন নয়া রেকর্ড
দেখুন পোস্ট
A day to remember for Kavem Hodge.❤️
A maiden Test Century at Trent Bridge.💯 #ENGvWI | #MenInMaroon pic.twitter.com/pfwQUFHHEI
— Windies Cricket (@windiescricket) July 19, 2024
TEST TON MAGIC!💯🔥
Trent Bridge is on its feet for Hodge's maiden Test Century!✨#ENGvWI | #MenInMaroon | #Apex pic.twitter.com/Ul46egA3bI
— Windies Cricket (@windiescricket) July 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 20, 2024 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

