Kane Williamson, IPL 2023: আইপিএলের মরসুম থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন, আনুষ্ঠানিক ঘোষণা গুজরাতের

চেন্নাইয়ের ইনিংসের সময় বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে পড়ে গিয়ে চোট পান ৩২ বছরের এই ক্রিকেটার

Kane Williamson, IPL 2023: আইপিএলের মরসুম থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন, আনুষ্ঠানিক ঘোষণা গুজরাতের
Kane Williamson Injured, IPL 2023 (Photo Credit: IANS/ Twitter)

উইলিয়ামসন আর খেলবেন না, শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। আজ, ২ এপ্রিল সকালে গুজরাত আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়। সোশ্যাল মিডিয়ায় কেন উইলিয়ামসনের ছবি পোস্ট করে ক্যাপশান লিখেছেন, 'চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন। আমরা আমাদের টাইটানের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তার দ্রুত প্রত্যাবর্তনের আশা করছি'। চেন্নাইয়ের ইনিংসের সময় বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে পড়ে গিয়ে চোট পান ৩২ বছরের এই ক্রিকেটার। তার আঘাতের পরিমাণ এখনও জানা যায়নি, তবে শুক্রবার রাতে যা দেখা গেছে, তা দেখে মনে হয়নি, সামান্য আঘাত লেগেছে। মাঠের চিকিৎসা গ্রহণের পর তিনি ফিরে আসেননি এবং বি সাই সুধরসন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের অধীনে টাইটান্স একাদশে উইলিয়ামসনের স্থান নেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2023 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).