Josh Little Travels Back, IPL 2023: জাতীয় ক্রিকেটে দায়িত্ব পালন! দেশে ফিরছেন আইরিশ বোলার জস লিটল
১৪ মে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের পর গুজরাত টাইটান্স দলে যোগ দিতে ভারতে ফিরবেন লিটল
জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের পর জাতীয় দলে ফিরছেন গুজরাত টাইটান্সের পেসার জশ লিটল। বাংলাদেশের বিপক্ষে আগামী ৯ মে থেকে শুরু হতে যাওয়া তিনটি একদিবসীয় ম্যাচের সিরিজের জন্য আয়ারল্যান্ডের দলে জায়গা পেয়েছেন লিটল। গুজরাট টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি বলেন, একদিবসীয় সিরিজে আয়ারল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ফিরে আসা জসকে আমরা শুভেচ্ছা জানাই। তার প্রথম টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছে এবং একদিনের সিরিজ শেষে আমরা তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।' ১৪ মে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের পর গুজরাত টাইটান্স দলে যোগ দিতে ভারতে ফিরবেন লিটল। একদিনের বিশ্বকাপের নিরিখে এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার জন্যও। এই সিরিজ ৩-০ ব্যবধানে আয়ারল্যান্ড জিতলে দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে প্রবেশ করতে পারবেনা।
🚨Josh Little will travel back to India to join the Gujarat Titans after the third ODI on May 14🚨#IPL2023 #GujaratTitans #JoshLittle #Cricket #InsideSport pic.twitter.com/LUkC0hEJoZ
— InsideSport (@InsideSportIND) May 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 06, 2023 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

