Joe Root Drops Brother's Catch: দেখুন, কাউন্ট চ্যাম্পিয়নশিপে ভাই বিলির ক্যাচ ফেললেন জো রুট

বিলি বলটি ডিফেন্ড করার চেষ্টা করেন কিন্তু বলটি ব্যাটের এজে লেগে স্লিপের দিকে চলে যায় সেইসময় সেখানে ছিলেন জো। রুট ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করলেও বল ধরতে ব্যর্থ হন

Joe Root Drops Brother's Catch: দেখুন, কাউন্ট চ্যাম্পিয়নশিপে ভাই বিলির ক্যাচ ফেললেন জো রুট
Billy & Joe Root (Photo Credit: Root Academy/ X)

শুক্রবার (৫ মে) লিডসের হেডিংলিতে গ্ল্যামারগনের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের (County Championship) ম্যাচে ভাই বিলি রুটের (Billy Root) ক্যাচ ফেলে দেন ইংল্যান্ড ও ইয়র্কশায়ারের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root)। ইয়র্কশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গ্ল্যামারগনের অধিনায়ক স্যাম নর্থইস্ট। ওপেনার এডওয়ার্ড বায়রম ৯ রানে আউট হওয়ার পর ক্রিজে স্যাম নর্থইস্টের সঙ্গে যোগ দেন বিলি রুট। তবে তার ভাই জো রুটে ক্যাচ ফেলে দেওয়ার পর দারুণ সুযোগ ব্যবহার করেন বিলি। প্রথম ইনিংসের ব্যাটিংয়ের পঞ্চম ওভারে বেন কোয়াডের বলে অফস্টাম্প ডেলিভারির মুখোমুখি হন তিনি। বিলি বলটি ডিফেন্ড করার চেষ্টা করেন কিন্তু বলটি ব্যাটের এজে লেগে স্লিপের দিকে চলে যায় সেইসময় সেখানে ছিলেন জো। রুট ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করলেও বল ধরতে ব্যর্থ হন। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর তাঁর ভাই অর্ধশতক করেন। Josh Baker Died at 20: মাত্র ২০ বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের কাউন্টি স্পিনার জশ বেকার

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 04, 2024 01:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).