Jaydev Unadkat Baby Boy: জয়দেব উনাদকাটের ঘর আলো করে এল পুত্র সন্তান, পোস্ট করে দিলেন সুখবর
তিনি সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি ঘোষণা করে জানিয়েছেন যে তাদের পুত্র সন্তানের জন্ম হয়েছে ১৮ মে, ২০২৫ তারিখে। উনাদকাট যিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-এর জন্য খেলেন, টুর্নামেন্টে তার দলের খেলা শেষ করার পরে তার আনন্দ শেয়ার করেছেন
Jaydev Unadkat Baby Boy: ক্রিকেটার জয়দেব উনাদকাটের (Jaydev Unadkat) স্ত্রী রিনি কান্টারিয়া (Rinny Kantaria) সম্প্রতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন! তিনি সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি ঘোষণা করে জানিয়েছেন যে তাদের পুত্র সন্তানের জন্ম হয়েছে ১৮ মে, ২০২৫ তারিখে। উনাদকাট যিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-এর জন্য খেলেন, টুর্নামেন্টে তার দলের খেলা শেষ করার পরে তার আনন্দ শেয়ার করেছেন। জয়দেব উনাদকট একটি মধ্যবিত্ত গুজরাটি পরিবার থেকে আসেন। তার জন্ম গুজরাটের পোর্টবন্দরে, সেই একই শহরে যেখানে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবারে কেউ ক্রিকেটার না হলেও তার ক্রিকেট কেরিয়ারে পরিবারের বেশ সমর্থন পেয়েছেন। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসরের ছেলে জয়দেব ২০২০ সালের মার্চে রিনির সাথে বাগদান সারেন এবং ২০২১ সালের ফেব্রুয়ারি ২ তারিখে গুজরাতে বিয়ে করেন। তার স্ত্রী পেশায় একজন আইনজীবী। Virat Kohli Anushka Sharma Flying Kiss: দেখুন, লখনউকে আরসিবির হারাতেই বিরাট কোহলিকে ফ্লাইং কিস অনুষ্কা শর্মার
জয়দেব উনাদকাটের ঘর আলো করে এল পুত্র সন্তান
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 29, 2025 09:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

