Jason Roy Fined: আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান জেসন রয়ের
ম্যাচে আউট হওয়ার পরে তিনি রেগে গিয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন, পরে তিনি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ব্যাটসম্যান জেসন রয়কে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে কেকেআরকে ৫ উইকেটে ২০০ রানে পৌঁছে দিয়েছিলেন এই ইংলিশ ওপেনার। ম্যাচে আউট হওয়ার পরে তিনি রেগে গিয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন, পরে তিনি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন। আইপিলের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, 'আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২ ধারায় লেভেল ১-এর অপরাধ স্বীকার করে নেন জেসন রয়। আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য ম্যাচ রেফারির বাধ্যবাধকতা এবং সিদ্ধান্ত চূড়ান্ত।
Jason Roy has been fined 10% of his match fees. pic.twitter.com/M3qB2OyS2M
— CricketGully (@thecricketgully) April 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 27, 2023 02:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

