Ishan Kishan Mimics Virat Kohli's Walk: ঈশান কিশান হাঁটলেন বিরাটের মত,পাল্টা দিলেন বিরাট কোহলিও (দেখুন ভাইরাল ভিডিও )

এই সময়েই ইশান কিশানের একটি মজার ভিডিও সামনে এসেছে যেখানে তিনি বিরাট কোহলির হাঁটার স্টাইল নকল করছেন। বিরাট কোহলি ছাড়াও ইশান কিষানের সঙ্গে মাঠে ছিলেন শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ড্য, শুভমান গিল ও মহম্মদ সিরাজ।

Ishan Kishan Mimics Virat Kohli's Walk: ঈশান কিশান হাঁটলেন বিরাটের মত,পাল্টা দিলেন বিরাট কোহলিও (দেখুন ভাইরাল ভিডিও )
Virat and Ishan Viral Video Photo Credit: Twitter@rohitjuglan

ভারতীয় ক্রিকেট দল অষ্টমবারের মতো এশিয়া কাপ ২০২৩ এর ফাইনাল জিতেছে।আসন্ন একদিনের বিশ্বকাপের আগে এই জয়  সমস্ত ভারতীয় খেলোয়াড়দের জন্য একটি বড় স্বস্তির আবহাওয়া এনে দেবে ড্রেসিং রুমে। তাই এশিয়া কাপের ট্রফি হাতে নেওয়ার পর   ভারতীয় খেলোয়াড়দেরও মাঠে বেশ খুশি দেখাচ্ছিল।এই সময়েই ইশান কিশানের একটি মজার ভিডিও সামনে এসেছে যেখানে তিনি বিরাট কোহলির হাঁটার স্টাইল নকল করছেন। বিরাট কোহলি ছাড়াও ইশান কিষানের সঙ্গে মাঠে ছিলেন শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ড্য, শুভমান গিল ও মহম্মদ সিরাজ। বিরাটের হাঁটা খুব সুন্দরভাবে নকল করেছেন ইশান।এর পর কোহলিও তাঁর জবাব দিয়েছেন। সকলের সামনে সঙ্গে সঙ্গে তিনিও ইশানের হাঁটা নকল করেন। এ সময় সেখানে উপস্থিত টিম ইন্ডিয়ার অন্যান্য খেলোয়াড়দের হাসতে দেখা যায়। দেখুন সেই ভিডিও-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 18, 2023 10:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).