Smart Replay System in IPL: মাঠে দ্রুত নির্ভুল সিদ্ধান্ত বাড়াতে আইপিএলে চালু 'স্মার্ট রিপ্লে সিস্টেম'
টিভি আম্পায়ার একই রুমে বসে থাকা দুজন হকআই সিস্টেম অপারেটরের কাছ থেকে সরাসরি ইনপুট নেবেন এবং মাঠ জুড়ে আটটি হাই-স্পিড ক্যামেরা লাগানো হবে যাতে সিদ্ধান্তে অসুবিধা না হয়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) এই মরসুমে প্রথমবার আসছে স্মার্ট রিপ্লে সিস্টেম (Smart Replay System) যা মাঠে সিদ্ধান্ত গ্রহণে গতি এবং নির্ভুলতা বাড়াতে সহায়তা করবে। ESPNCricinfo-এর খবরে বলা হয়েছে, টিভি আম্পায়ার একই রুমে বসে থাকা দুজন হকআই সিস্টেম অপারেটরের কাছ থেকে সরাসরি ইনপুট নেবেন এবং মাঠ জুড়ে আটটি হাই-স্পিড ক্যামেরা লাগানো হবে যাতে সিদ্ধান্তে অসুবিধা না হয়। এখন নতুন নিয়মে টিভি সম্প্রচার পরিচালকের ভূমিকা অপ্রয়োজনীয় হয়ে যাবে আগে যার কাজ ছিল আম্পায়ার এবং হক-আই অপারেটরদের মধ্যে সংযোগকারী হিসাবে কাজ করা। নতুন সিস্টেমে টিভি আম্পায়ারকে স্প্লিট-স্ক্রিনে আগের চেয়ে আরও বেশি ভিজ্যুয়াল দেওয়া হবে বিশ্লেষণের জন্য একইসঙ্গে হক-আই অপারেটরদের সঙ্গে কথা বলায় ঘটনাটি সম্পর্কে স্পষ্ট ধারণা করা যাবে। বিসিসিআই সম্প্রতি আম্পায়ারদের জন্য দু'দিনের ওয়ার্কশপের আয়োজন করেছে যারা আইপিএলে স্মার্ট রিপ্লে সিস্টেমের সাথে কাজ করবেন। SRH Welcome Captain Pat Cummins: আইপিএল ২০২৪ এর আগে ভারতে এলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স, স্বাগত জানাল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স (দেখুন পোস্ট)
The new system for #IPL2024 will have the TV umpire and Hawk-Eye operators in the same room, with more split screens, better frame rates and a less rigid process
▶️ https://t.co/vfiy8PbRn2 pic.twitter.com/F1T9trWBmV
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 20, 2024 10:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

