IPL Finals 2025: কারুর নজর যেন না লাগে, আইপিএল ফাইনালে জয়ের লক্ষ্যে লেবু-লঙ্কাতেই ভরসা রাখছে RCB সমর্থকেরা
যে দলই জিতুক, প্রথমবার আইপিএলে চ্যাম্পিয়ান হবে তারা। তবে দলের ট্রফি জয়ের পথে যাতে কারুর নজর না লাগে তাই লেবু-লঙ্কাতেই ভরসা রাখছে RCB সমর্থকেরা।
এবার স্বপ্ন সত্যি হোক। আর যেন না ভাঙে লক্ষ লক্ষ আরসিবি সমর্থকের আশা। আরও একবার শিরোপার খুব কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। আইপিএলের ১৮ বছরের ইতিহাসে এই নিয়ে চতুর্থবার ফাইনালে উঠেছে বিরাটের দল। আগের তিনবারই আইপিএল ট্রফি হাতছাড়া হয়েছে। স্বপ্ন সত্যি করে এবার ঘরে আসুক ট্রফি। ফাইনালে (IPL Final) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস (Punjab Kings)। আবহাওয়া সঙ্গে থাকলে মঙ্গলবারই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। যে দলই জিতুক, প্রথমবার আইপিএলে চ্যাম্পিয়ান হবে তারা। তবে দলের ট্রফি জয়ের পথে যাতে কারুর নজর না লাগে তাই লেবু-লঙ্কাতেই ভরসা রাখছে RCB সমর্থকেরা। বেঙ্গালুরুতে একদল সমর্থক একটি গাড়ি লেবু লঙ্কা দিয়ে মুড়ে রাস্তায় নামালেন।
জয়ের লক্ষ্যে লেবু-লঙ্কাতেই ভরসা
You can’t beat the fandom level of Rcb fans🙇🙇 pic.twitter.com/AsdH2CdmHV
— A (@_shortarmjab_) June 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 03, 2025 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

