IPL 2025 Final: আইপিএলের ফাইনালে দুই বলি সুন্দরী, RCB বনাম PBKS ম্যাচের মাঝে নজর কাড়লেন অনুষ্কা ও প্রীতি, দেখুন

বিরাটের প্রায় সব ম্যাচেই নজর কাড়েন পত্নী অনুষ্কা। অন্যদিকে দলের রঙ লাল জড়িয়ে স্টেডিয়ামে দেখা মিলেছে প্রীতির। চরম উৎসাহিত দুই নায়িকাই। কার ঘরে যাবে ট্রফি সেই দিকেই চেয়ে গোটা ভারত।

IPL 2025 Final: আইপিএলের ফাইনালে দুই বলি সুন্দরী, RCB বনাম PBKS ম্যাচের মাঝে নজর কাড়লেন অনুষ্কা ও প্রীতি, দেখুন
Preity Zinta and Anushka Sharma at Narendra Modi Stadium for IPL Final (Photo Credits: IANS)

শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ম্যাচ। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং পাঞ্জাব কিংস (Punjab Kings)। ফাইনালে প্রথমে ব্যাট করছেন বিরাট কোহলিরা। যে দলই জিতুক, প্রথমবার আইপিএলে চ্যাম্পিয়ান হবে তারা। এদিকে মাঠে উপস্থিত হয়েছেন দুই বলি সুন্দরী। বিরাট পত্নী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং পাঞ্জাব কিংসের (PBKS) মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta)। বিরাট এবং তাঁর দল আরসিবিকে (RCB) সমর্থন করতে স্টেডিয়ামে দেখা মিলেছে 'পিকে' অভিনেত্রীর। বিরাটের প্রায় সব ম্যাচেই নজর কাড়েন পত্নী  অনুষ্কা। অন্যদিকে দলের রঙ লাল জড়িয়ে স্টেডিয়ামে দেখা মিলেছে প্রীতির। চরম উৎসাহিত দুই নায়িকাই। কার ঘরে যাবে ট্রফি সেই দিকেই চেয়ে গোটা ভারত।

আরও পড়ুনঃমুখোমুখি RCB বনাম PBKS, আইপিএল ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে শ্রদ্ধা, আকাশ জুড়ে তেরঙ্গার রঙ

RCB বনাম PBKS ম্যাচের মাঝে নজর কাড়লেন অনুষ্কা ও প্রীতি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 03, 2025 08:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).