IPL 2024 Promo: দেখুন, আইপিএলের নয়া প্রোমোতে বাঙালি বাবু শ্রেয়স আইয়ার; পঞ্জাব দা শের হয়েছেন ঋষভ পন্থ
দেখা যাচ্ছে শ্রেয়স আইয়ার 'ভালো' বাঙালি ছেলে টিভি সেটে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের ছক্কা হাঁকানোর দৃশ্য দেখে নাচতে শুরু করেছেন
আসন্ন আইপিএলের অপেক্ষায় যখন সারা দেশ তখন ১৭তম সংস্করণের আগে স্টার স্পোর্টস (Star Sports) অভিনব এক প্রোমো রিলিজ করেছে। ৯০ সেকেন্ডের আইপিএল ২০২৪ (IPL 2024)-এর প্রোমো শুরু হয় ঋষভ পন্থের (Rishabh Pant) ধাবায় ঢোকার মধ্য দিয়ে। ঋষভ এবং তাঁর পাহারায় থাকা সকলেই পাগড়ি পরে পুরোদস্তুর পঞ্জাবি। ওপেনিং শটে দেখা যাচ্ছে এমএস ধোনি এবং রবীন্দ্র জাদেজার আইকনিক আলিঙ্গন দেখে ঋষভ কান্নায় ভেঙে পড়ছেন। এরপর দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) 'ভালো' বাঙালি ছেলের মতো চুপচাপ বসে আছেন। টিভি সেটে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের ছক্কা হাঁকানোর দৃশ্য দেখে তিনি নাচতে শুরু করেন। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল ভিডিওতে তৃতীয় স্থানে রয়েছে এবং সবশেষে হার্দিক পান্ডিয়াকে জাপানি প্রতিনিধিদের সঙ্গে কর্পোরেট বৈঠক করতে দেখা যায়। জাপানি চপস্টিক দিয়ে কীভাবে খায় তা নিয়ে বিভ্রান্ত। Gautam Gambhir to Quit Politics: ক্রিকেটে মন দিতে নাড্ডার কাছে রাজনীতি ছাড়ার আর্জি গম্ভীরের
দেখুন ভিডিও
Jab saath mil kar Star Sports par dekhenge #TataIPL 2024, tab Gajab IPL ka #AjabRangDikhega! 🤩
IPL starts on MARCH 22 on Star Sports
The real magic of #IPL2024 is unleashed when you watch it together on the big screen - Because it's always #BetterTogether! 🫂🤌
Don't miss… pic.twitter.com/h7wran9DRY
— Star Sports (@StarSportsIndia) March 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 03, 2024 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

