IPL 2023 Auction Ben Stokes: ১৬.২৫ কোটি টাকায় বেন স্টোকসকে কিনে নিল চেন্নাই সুপার কিংস

১৬.২৫ কোটি টাকায় বেন স্টোকসকে কিনে নিল চেন্নাই সুপার কিংস

IPL 2023 Auction Ben Stokes: ১৬.২৫ কোটি টাকায় বেন স্টোকসকে কিনে নিল চেন্নাই সুপার কিংস
Ben Stokes (Photo Credit: Chennai Super Kings/ Twitter)

২ কোটির বেস প্রাইজে নিলামে নেমে ১৬.২৫ কোটি টাকায় বেন স্টোকসকে কিনে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ইংল্যান্ডের এই ক্রিকেটার দারুণ ফর্মে রয়েছেন, বিশ্বকাপে জয়ের সবচেয়ে বড় কারণ তিনি। গত বার রাজস্থান রয়্যালস কিনেছিল তাঁকে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগে খেলার সুযোগের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষ ক্রিকেটার এবং ভারতের ঘরোয়া ক্রিকেট সার্কিটের সব ক্রিকেটারদের নিলামে তোলা হচ্ছে। আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজি তাদের আকাঙ্খা এবং অবশ্যই বাজেট অনুযায়ী সেরা ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডারদের উপর হাত রাখতে লড়াই করছে। ফ্র্যাঞ্চাইজিগুলো যে ৪০৫ জন খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ করবে, তাদের মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং বাকি ১৩২ জন বিদেশি, সহচর দেশ (associate nations) থেকে চারজন সহ। ১০টি ফ্র্যাঞ্চাইজির মোট ৮৭টি স্লট পূরণ করতে হবে, যার মধ্যে ৩০টি বিদেশি ক্রিকেটারের জায়গা রয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 04:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).