Ind vs SL 2nd T20I Result: সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেলের অর্ধশতরান বিফলে, ১৬ রানে জয় শনাকার দলের

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ২০৬ রান তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডারকে হারায় ভারত।

Ind vs SL 2nd T20I Result: সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেলের অর্ধশতরান বিফলে, ১৬ রানে জয় শনাকার দলের
India vs Sri Lanka 2nd T20I (Photo Credit: ICC/ Twitter)

সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও অক্ষর প্যাটেলের (Axar Patel) দুরন্ত ব্যাটিং সত্ত্বেও পুনেতে দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৬ রানে হারাল শ্রীলঙ্কা। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ২০৬ রান তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডারকে হারায় ভারত। পাওয়ার প্লে-র পর হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ১২ রান করে ক্যাচ আউট হন। এরপর দীপক হুডা (Deepak Hooda) ও সূর্যকুমারের জুটিতে ৯ রান করে হুডাকে ফিরিয়ে দেন হাসারাঙ্গা (Hasaranga)। এরপর অক্ষর প্যাটেলের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন সূর্যকুমার। ৫১ (৩৬) রান করে আউট হন সূর্যকুমার। শেষ ওভারে ৬৫ (৩১) রান করে আউট হন অক্ষর। এর আগে কুশল মেন্ডিস (Kusal Mendis) ও দাসুন শানাকার (Dasun Shanaka) অর্ধশতরানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ২৭ বলে ৫০ রান করে উমরান মালিকের (Umran Malik) বিপক্ষে ছক্কা হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন মেন্ডিস। অন্যদিকে ২২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন শানকা। শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ৮.২ ওভারে ৮০ রান যোগ করে ম্যাচ শুরু করে। তার পরপরই শ্রীলঙ্কা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। কিন্তু অধিনায়ক শনাকা ২০ বলে হাফসেঞ্চুরি তাঁদের স্কোর ২০০-এর ওপারে নিয়ে যেতে সাহায্য করে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 06, 2023 08:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).