IND vs SL 2nd T20, Sanju Samson Ruled Out: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না সঞ্জু স্যামসন

প্রথম টি-২০ ম্যাচে রানের সময় বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পান স্যামসন।

IND vs SL 2nd T20, Sanju Samson Ruled Out: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না সঞ্জু স্যামসন
Sanju Samson (Photo Credit: Twitter)

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) প্রথম টি-২০ ম্যাচে রানের সময় বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পান স্যামসন। গতকাল বিকেলে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম (BCCI Medical Team) তাঁর স্ক্যান নেয় এবং বিশেষজ্ঞের মতামত নেওয়ার পর বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। বুধবার বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, স্যামসনের পরিবর্তে জিতেশ শর্মাকে (Jitesh Sharma) দলে নিয়েছে অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি (All-India Senior Selection Committee)। বৃহস্পতিবার পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলবে ভারত।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 05, 2023 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).