IND vs SL 2nd ODI Result: কেএল রাহুলের রানে ভর করে কলকাতায় সিরিজ জয় ভারতের
লোকেশ রাহুলের অপরাজিত হাফসেঞ্চুরির সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে ভারত।
বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারাল ভারত। এই জয়ে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে যায় এবং তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করে। ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কে এল রাহুলের (KL Rahul) ১০৩ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে ৪৩.২ ওভারে ৬ উইকেটে ২১৯ রান তোলে স্বাগতিকরা। এদিকে চামিক করুনারত্নে (Chamika Karunaratne) ও লাহিরু কুমারা (Lahiru Kumara) দুটি করে উইকেট নেন। শুরুতে নুয়ানিদু ফার্নান্দো'র (Nuwanidu Fernando) হাফ সেঞ্চুরিতে ৩৯.৪ ওভারে ২১৫ রান তোলে শ্রীলঙ্কা। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
India take an unassailable 2-0 lead in the ODI series against Sri Lanka ?
#INDvSL | ?: https://t.co/q1Pjk60ZeG pic.twitter.com/Tip69dPjns
— ICC (@ICC) January 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 13, 2023 09:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

