IND vs SL 2nd ODI Innings Break: মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের দাপটে ২১৫ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

বৃহস্পতিবার ইডেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা

IND vs SL 2nd ODI Innings Break: মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের দাপটে ২১৫ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা
Indian Cricket Team (Photo Credit: BCCI/ Twitter)

কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) তিন উইকেটের সুবাদে দ্বিতীয় একদিনের খেলায় শ্রীলঙ্কাকে ২১৫ রানে আটকে দিল টিম ইন্ডিয়া। টসে জিতে  প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই উইকেট হারাতে থাকে। নবাগত ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো (Nuwanidu Fernando) অর্ধশতরান করেন। তিনি ছাড়াও কুশল মেনিডস (Kusal Mendis) ৩৪ রান করেন। ভারতের হয়ে দুটি উইকেট নেন উমরান মালিক (Umran Malik) ও একটি উইকেট নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। সিরিজের প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 12, 2023 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).