IND vs NZ 3rd Test Day 1 Tea Break: জাদেজার স্পিনে ফিরল কিউইদের অর্ধেক দল, নিউজিল্যান্ডের স্কোর- ১৯২/৬

ওয়াংখেড়েতে গরমে ৭১ রান করা উইল ইয়ংকে আউট করার পর টম ব্লান্ডেলকে একই ওভারে ০ রানে আউট করেন তিনি। এরপর গ্লেন ফিলিপসকে ১৭ রানে ফেরান তিনি। একদিক থেকে জাদেজা উইকেট নিলে অন্যদিক থেকে এই সেশনে আর কেউ উইকেট নিতে পারেননি।

IND vs NZ 3rd Test Day 1 Tea Break: জাদেজার স্পিনে ফিরল কিউইদের অর্ধেক দল, নিউজিল্যান্ডের স্কোর- ১৯২/৬
IND vs NZ (Photo Credit: BCCI/ X)

IND vs NZ 3rd Test Day 1 Tea Break: মুম্বই টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে জাদেজার তিন উইকেটে কিছুটা স্বস্তি পেয়েছে ভারত। ওয়াংখেড়েতে গরমে ৭১ রান করা উইল ইয়ংকে আউট করার পর টম ব্লান্ডেলকে একই ওভারে ০ রানে আউট করেন তিনি। এরপর গ্লেন ফিলিপসকে ১৭ রানে ফেরান তিনি। একদিক থেকে জাদেজা উইকেট নিলে অন্যদিক থেকে এই সেশনে আর কেউ উইকেট নিতে পারেননি। কিউইদের ক্ষেত্রে ড্যারিল মিচেল অর্ধশতক করে একাই খেলা চালিয়ে যাচ্ছেন। তাঁর সঙ্গে শেষ সেশনে ব্যাট করবেন ইশ সোধি। টি ব্রেকে নিউজিল্যান্ডের স্কোর-১৯০/৬। প্রথম সেশনে কিউই অধিনায়ক টম ল্যাথাম (২৮) এবং তারকা ব্যাটসম্যান রচিন রবীন্দ্র (৫)-কে আউট করে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন ওয়াশিংটন সুন্দর। আজ দিনের চতুর্থ ওভারে ডেভন কনওয়ের উইকেট নিয়ে ভারতের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন আকাশ দীপ। IND vs NZ 3rd Test Live Streaming: ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্ট, সরাসরি দেখবেন যেখানে

ভারত বনাম নিউজিল্যান্ড মুম্বই টেস্ট প্রথম দিনের স্কোরকার্ড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 0459 05:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).