IND vs NZ 2nd Test Day 2 Lunch Break: পুনে টেস্টে সকালের সেশনেই আধ ডজন উইকেট হারাল ভারত

ফিলিপস পন্থকে আউট করলে ভারতীয় ব্যাটিং লাইন তাসের পাতার মতো ভেঙ্গে পড়ে। এরপর সরফরাজ খান এবং রবি অশ্বিনকে ফেরান মিচেল স্যান্থনার এবং ভারতে ৭ উইকেট খুইয়ে বিপাকে পড়ে।

IND vs NZ 2nd Test Day 2 Lunch Break: পুনে টেস্টে সকালের সেশনেই আধ ডজন উইকেট হারাল ভারত
Shubman Gill and Virat Kohli (Photo Credit: @SirAshu2002/ X)

IND vs NZ 2nd Test Day 2 Lunch Break: পুনেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশনে ভারতের মিডল অর্ডার ভেঙে পড়ে। শুভমন গিল দিনের শুরুটা সাবলীল করলেও মিচেল স্যান্টনার ২২তম ওভারে তার খেলা শেষ করে দেন। দ্বিতীয় উইকেটে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ৭২ বলে ৩০ রান করে আউট হন গিল। বিরাট কোহলি শীঘ্রই ভালো চেষ্টা করলেও স্যান্থনারের একটি ফুলটস মিস করেন এবং সেটি তাঁর স্টাম্পে গিয়ে আঘাত করে। এর ফলে ঋষভ পন্থকে আসতে হয় জয়সওয়ালের সঙ্গ দিতে তবে, ড্রিংকস বিরতির ঠিক পরে গ্লেন ফিলিপসের বলে জয়সওয়াল আউট হওয়ায় সেই জুটিও বেশি স্থায়ী হয়নি। এরপরে ফিলিপস পন্থকে আউট করলে ভারতীয় ব্যাটিং লাইন তাসের পাতার মতো ভেঙ্গে পড়ে। এরপর সরফরাজ খান এবং রবি অশ্বিনকে ফেরান মিচেল স্যান্থনার এবং ভারতে ৭ উইকেট খুইয়ে বিপাকে পড়ে। IND vs NZ 2nd Test Day 2 Live Streaming: ভারত বনাম নিউজিল্যান্ড, দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিন; সরাসরি দেখবেন যেখানে

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিন, প্রথম সেশন স্কোরকার্ড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).