ICC Men's ODI Bowler Rankings: আইসিসির একদিবসীয় বোলার র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হলেন মোহাম্মদ সিরাজ

একদিনের ক্রিকেটের ফেরার পর সিরাজ ২০টি ম্যাচ থেকে ৩৭টি উইকেট সংগ্রহ করে ভারতের অন্যতম ধারাবাহিক ফাস্ট বোলার হয়ে ক্রিকেট বিশ্ব থেকে প্রশংসা অর্জন করেছেন।

ICC Men's ODI Bowler Rankings: আইসিসির একদিবসীয় বোলার র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হলেন মোহাম্মদ সিরাজ
Mohammad Siraj (Photo Credit: BCCI/Twitter)

নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট (Trent Boult) ও অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডকে (Josh Hazlewood) টপকে আইসিসির একদিনের র‍্যাঙ্কিংয়ে নতুন এক নম্বর বোলার হলেন ভারতের ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিন বছর পর গত বছর ফেব্রুয়ারিতে ভারতের একদিবসীয় দলে ফিরেছিলেন সিরাজ। একদিনের ক্রিকেটের ফেরার পর সিরাজ ২০টি ম্যাচ থেকে ৩৭টি উইকেট সংগ্রহ করে ভারতের অন্যতম ধারাবাহিক ফাস্ট বোলার হয়ে ক্রিকেট বিশ্ব থেকে প্রশংসা অর্জন করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে নয় উইকেট নিয়ে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সিরাজ। এর আগে কপিল দেব (Kapil Dev), মনিন্দর সিং (Maninder Singh), অনিল কুম্বলে (Anil Kumble), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো ভারতীয় বোলাররা একদিনের ক্রিকেটে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).