Highest Partnership in ODI, AFG vs BAN: আফগানিস্তানের সর্বোচ্চ প্রথম উইকেট জুটি! ২৫৬ রান গুরবাজ-জাদরানের

তাঁরা ২৫৬ রানের জুটি গড়ে তাঁদের পুরাতন ২১০ রানের জুটির রেকর্ড ভেঙ্গে দেন

Highest Partnership in ODI, AFG vs BAN: আফগানিস্তানের সর্বোচ্চ প্রথম উইকেট জুটি! ২৫৬ রান গুরবাজ-জাদরানের
Rahmanullah Gurbaz- Ibrahim Zadran (Photo Credit: Afghanistan Cricket Board/ Twitter)

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিতীয় একদিবসীয় ম্যাচে দুর্দান্ত ফর্মে রয়েছে আফগান ওপেনাররা। টসে জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু সুযোগ কাজে লাগিয়েছে আফগানিস্তান। প্রথম থেকেই সহজভাবে খেলে যাওয়া রহমানুল্লাহ গুরবাজ ১০০ বলে তাঁর শতক সম্পূর্ণ করেন। এটি তাঁর একদিবসীয় ক্রিকেট চতুর্থ শতরান এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতক। তাঁর সঙ্গে রয়েছেন তরুণ ইব্রাহিম জাদরান যিনি তাঁর অর্ধশতক করে শতকের দিকে এগিয়ে। তাঁরা আফগানিস্তানের একদিবসীয় ক্রিকেটে সর্বোচ্চ প্রথম উইকেট জুটি গড়েছেন। তাঁরা ২৫৬ রানের জুটি গড়ে তাঁদের পুরাতন ২১০ রানের জুটির রেকর্ড ভেঙ্গে দেন। যেটি এসেছিল স্কটল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে। বাংলাদেশের হয়ে ৬ জন বোলারই ৫০-এর বেশী রান দিয়েছেন। অবশেষে রহমানুল্লাহ গুরবাজকে ১৪৫ রানে ফেরালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব-অল-হাসান। Naveen-Ul-Haq, BAN vs AFG: হাঁটুর চোটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন নবীন-উল-হক, পরিবর্তে এলেন যিনি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 08, 2023 04:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).