Heath Streak Passed Away: মাত্র ৪৯ বছর বয়সে চলে গেলেন জিম্বাবয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক

গত বুধবার হিথ স্ট্রিকের মৃত্যুর খবরের পর তাঁর প্রাক্তন সতীর্থ হেনরি ওলঙ্গা দাবি করেছেন, হিথ স্ট্রিক বেঁচে আছেন এরপর বিভ্রান্তি মিটলে খবর মিথ্যে প্রমাণিত হওয়ায় এক সপ্তাহের মধ্যে আসলেই ছেড়ে চলে গেলেন তিনি।

Heath Streak Passed Away: মাত্র ৪৯ বছর বয়সে চলে গেলেন জিম্বাবয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক
Heath Streak (Photo Credit: Himanshu Pareek/ X)

জিম্বাবয়ের ক্রিকেট কিংবদন্তি হিথ স্ট্রিক আর নেই। ৪৯ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে সাহসী লড়াই করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার প্রাক্তন সতীর্থরা। জিম্বাবয়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত স্ট্রিক ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে তার দেশের নেতৃত্ব দেন। ১২ বছরের খেলোয়াড়ী জীবনে তিনি ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলায় অংশ নেন। জিম্বাবয়ের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৭ রানের অপরাজিত ইনিংসটি তাঁর একমাত্র টেস্ট সেঞ্চুরি ছিল। ১৯৯৩ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের মাধ্যমে স্ট্রিকের খেলোয়াড় জীবন শুরু হয়। রাওয়ালপিন্ডিতে তার দ্বিতীয় টেস্টে ৮ উইকেট লাভ করেন। ২০০৬ সালে দুই বছরের চুক্তিতে ওয়ারউইকশায়ারের অধিনায়কের দায়িত্ব পালনের পর ২০০৫ সালে তিনি অবসরের সিদ্ধান্ত নেন। 'Ram Siya Ram' in IND vs PAK: দেখুন, ভারত-পাকিস্তান ম্যাচে হার্দিক পাণ্ড্যর প্রতি বাউন্ডারিতে স্টেডিয়ামে 'রাম সিয়া রাম'

দেখুন হেনরি ওলঙ্গার টুইট

দেখুন হিথ স্ট্রিকের স্ত্রীর পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 03, 2023 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).