Harry Brook, IPL 2023: কলকাতায় 'রসগোল্লা' খেয়ে আইপিএলের প্রথম শতক উদযাপন হ্যারি ব্রুকের
হ্যারি ব্রুককে ১৩.২৫ কোটি টাকায় কেনে হায়দারাবাদ
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন হ্যারি ব্রুক। ৫৫ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় শতক পূরণ করেন ব্রুক। ডানহাতি ব্যাটসম্যান মরসুমের প্রথম তিন খেলায় ১৩, ৩ ও ১৩ রান করেন। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং অর্ডারে পদোন্নতি পান ব্রুক এবং ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। তাঁর শতরানের সুবাদে ইডেন গার্ডেনসে আইপিএলের সর্বোচ্চ ২২৮ রানের টার্গেট পায় কলকাতা। ২৩ রানে জয়ের পর হায়দারাবাদ দলকে দেখা যায় হ্যারি ব্রুকের শতরান উদযাপন করতে। হায়দারাবাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে হ্যারির সারা মুখে কেক লেগে এবং তিনি একটি রসগোল্লা ভর্তি বাটি থেকে মনের সুখে রসগোল্লা খাচ্ছেন।
দেখুন ভিডিও
Sweet Dreams, #OrangeArmy 😘 pic.twitter.com/BOejlJNhmu
— SunRisers Hyderabad (@SunRisers) April 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 15, 2023 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

