Hardik Pandya Update: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে আনফিট হার্দিক পান্ডিয়া, ফিরবেন আইপিএলে

এর আগে জানা গিয়েছিল, জানুয়ারির মাঝামাঝিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পারেন হার্দিক

Hardik Pandya Update: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে আনফিট হার্দিক পান্ডিয়া, ফিরবেন আইপিএলে
Hardik Pandya Injured taken for Scan (Photo Credit: BCCI/ X)

ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেও আইপিএলের আগে দ্রুত সুস্থ হয়ে ওঠার পথে রয়েছেন। আইপিএল-এর আগামী আসরেই ফিরতে চলেছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছে সংবাদসংস্থা ANI। এর আগে জানা গিয়েছিল, জানুয়ারির মাঝামাঝিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পারেন হার্দিক। তবে শেষ খবর অনুযায়ী তা হবে না। আগামী ২৫ জানুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। চোটপ্রবণ হওয়ার পর থেকে হার্দিক আর ভারতের লাল বলের সেটআপে নেই। তাই ফেব্রুয়ারির মধ্যে ফিট হয়ে গেলেও সেই সিরিজে পেশাদার ক্রিকেটে ফেরার সম্ভাবনা কম। গত মাসে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে গোড়ালিতে লিগামেন্টে চোট পান হার্দিক। প্রসঙ্গত, ২০২২ সাল থেকে টি-২০ দলের অধিনায়কত্ব করছেন হার্দিক। Ebadot Hossain Ruled Out: বিপাকে বাংলাদেশ! আগামী টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন এবাদত হোসেন

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 27, 2023 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).