Hardik Pandya Banned: আইপিএলে নিয়ম লঙ্ঘনে ব্যান হার্দিক, মিস করবেন আগামী মরসুমের প্রথম ম্যাচ
হার্দিক ছাড়া ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্লেয়িং ইলেভেনের বাকি সদস্যদের প্রত্যেককে পৃথকভাবে ১২ লক্ষ টাকা বা তাদের নিজ নিজ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে
শুক্রবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস (LSG) এর বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) ২০২৪ ম্যাচে তার দল স্লো ওভার রেট বজায় রাখার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, 'আইপিএলের ন্যূনতম ওভার রেট সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি তার দলের তৃতীয় অপরাধ, পান্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা এবং দলের পরবর্তী ম্যাচে খেলতে নিষিদ্ধ করা হয়েছে।' যেহেতু মুম্বইয়ের চলতি মরসুমে আর কোনো লিগ ম্যাচ বাকি নেই সেই কারণে তিনি আগামী মরসুমের প্রথম ম্যাচ মিস করবেন। হার্দিক ছাড়া ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্লেয়িং ইলেভেনের বাকি সদস্যদের প্রত্যেককে পৃথকভাবে ১২ লক্ষ টাকা বা তাদের নিজ নিজ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেষ করেছে, তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো তাঁদের এই করুণ অবস্থা। Arjun Tendulkar, IPL 2024: দেখুন, পুরানের পরপর ছক্কায় মাঝপথে বোলিং ছেড়ে মাঠের বাইরে অর্জুন তেন্ডুলকর
দেখুন পোস্ট
Hardik Pandya receives a one-game ban after Mumbai Indians were found guilty of maintaining a slow over rate last night.
Since MI's campaign in #IPL2024 is over, Hardik will now miss the first match of #IPL2025 👀 pic.twitter.com/wM7RHZKe2n
— Cricbuzz (@cricbuzz) May 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 18, 2024 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

