Hanuma Vihari Bats Left Handed: ডান হাতে চোট, বাঁ হাতে সাহসী ব্যাটিং হনুমা বিহারীর (দেখুন ভিডিও)
ডান হাতের কব্জিতে ফাটল ধরায়, মধ্যপ্রদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র এক হাতে দলকে বাঁচানোর চেষ্টা করে ব্যাট করেছেন বিহারী।
বুধবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ভারতের বাঁহাতে হনুমা বিহারীর (Hanuma Vihari) ব্যাটিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডান হাতের কব্জিতে ফাটল ধরায়, মধ্যপ্রদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র এক হাতে দলকে বাঁচানোর চেষ্টা করে ব্যাট করেছেন বিহারী। এখন ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আবেশ খানের গতিকে টেক্কা দিচ্ছেন তিনি। ভক্তরা তার লড়াইয়ের মনোভাবের প্রশংসা করেছেন। ইন্দোরে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারী। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে থাকা বিহারী দলের জন্য ব্যাটিং করেন। আবেশ খান (Avesh Khan) ও কুমার কার্তিকের (Kumar Kartikeya) বলে দু'টি চার মারেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।
এক হাতে ব্যাটিং লড়াই হনুমার
Hanuma Vihari one handed batting due to fracture his wrist.#HanumaVihari #INDvsAUSpic.twitter.com/t9hVDTRMmY
— Drink Cricket 🏏 (@Abdullah__Neaz) February 1, 2023
বাঁ হাতে সাহসী ব্যাটিং হনুমার
In the Quarter-final of Ranji Trophy, Andhra 9 down, Hanuma Vihari fracture his wrist and decided to bat left-handed.
The fighter, Vihari. pic.twitter.com/guDUIjESp9— Johns. (@CricCrazyJohns) February 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 01, 2023 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

