Gautam Gambhir On Ram Mandir Inauguration: অযোধ্যায় রামমন্দির দেখতে যাবেন? উত্তরে কি বললেন বিজেপি সাংসদ-ক্রিকেটার গৌতম গম্ভীর
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গিয়েছে।
বহু বছরের প্রতীক্ষার পর অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। দীর্ঘ জটিলতার পর সুপ্রিম কোর্টের রায় নিজেদের পক্ষে পেয়ে অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। সোশ্যাল মিডিয়ায় x প্লাটফর্মে এক ইউজার বিজেপির সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর কে জিজ্ঞাসা করেন, আপনি কি অযোধ্যায় রাম মন্দির দেখতে যাবেন? যার জবাবে দিল্লির বিজেপি সংসদ তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গম্ভীর বললেন," অবশ্যই দেখতে যাব। রাম মন্দির পুরো দেশের কাছে গর্বের ব্যাপার। আমি এই জন্য অযোধ্যায় রাম মন্দির তৈরির সঙ্গে জড়িত সবাইকে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই।"
দেখুন টুইট
बिलकुल जायेंगे. पूरे देश के लिए गौरव की बात है. I congratulate everyone involved & thank Hon’ble PM for this. https://t.co/sr4Arr80iS
— Gautam Gambhir (@GautamGambhir) December 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 29, 2023 01:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

